যুক্তরাষ্ট্রে চরমপন্থাবিরোধী শীর্ষ সম্মেলন শুরু

অভিবাসীদের জন্য ইতিবাচক বিকল্প দিতে হবে: জো বাইডেন

 
 
    
 
 
সহিংস চরমপন্থা প্রতিরোধে যুক্তরাষ্ট্রে তিন দিনব্যাপী একটি শীর্ষ সম্মেলন স্থানীয় সময় মঙ্গলবার শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে ডেনমার্ক, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ায় গুলিবর্ষণের ঘটনার পর অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছেন। খবর বিবিসির।
জর্দান, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ফ্রান্স, যুক্তরাজ্যসহ প্রায় ৬০টি দেশের প্রতিনিধিদের সামনে গতকাল সম্মেলনের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তৃতা দেওয়ার কথা। এ ছাড়া, বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরে ওই প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি। হোয়াইট হাউজের ধারণা—অভিবাসীরা প্রায়ই সমাজে যথেষ্ট পরিমাণে প্রোথিত না থাকার কারণে সন্ত্রাসী হামলার জন্য ইউরোপ বিশেষভাবে সক্ষম।
সম্মেলনের প্রথম দিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন—অভিবাসীদের সঙ্গে যুক্ত হওয়াটা অত্যাবশ্যক, কারণ প্রান্তিকীকরণের কারণে তারা চরমপন্থী হতে পারে।
তিনি বলেন—অভিবাসী সম্প্রদায়ের জন্য সমাজকে ইতিবাচক বিকল্প দিতে হবে। স্থানীয় চরমপন্থা প্রতিরোধে উন্নতি করার উদাহরণ হিসেবে বাইডেন যুক্তরাষ্ট্রের বোস্টন, লস এঞ্জেলেস এবং মিনিয়াপলিস নগরীর কথা উল্লেখ করেন। তিনি বলেন—এই সম্মেলনের উদ্দেশ্য হলো—যুক্তরাষ্ট্রে কমিউনিটির নেতাদের একটি বৃহত্তর ঐক্যে একত্রে নিয়ে আসা যাতে সব আমেরিকান, বিশেষভাবে মুসলিমরা নিজেদের প্রোথিত মনে  করে।