কুমিল্লায় অস্ত্রসহ আটক ৩


কুমিল্লায় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- রিমন (৩২), তানিম হাসান (৩১), আনোয়ার (২৯)।
কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াজুড়ি এলাকা থেকে তাদের আটক করে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা অস্ত্র ব্যবসায়ী বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।