চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল


শালকের বিপক্ষে ২-০ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রোনালদো ও মার্সেলো একটি করে গোল করেন।
বুধবার রাতে শালকের মাঠ ভেলটিনস অ্যারেনায় ম্যাচের শুরুতে অবশ্য খুব একটা সুবিধা করতে পারছিল না রিয়াল। তবে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় নেয়নি ইউরোপ সেরারা।
এই জয়ে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে বায়ার্ন মিউনিখের টানা ১০ জয়ের রেকর্ড ছুঁয়েছে রিয়াল। এর আগে ২০১৩ সালে টানা ১০ জয়ের রেকর্ড গড়েছিল জার্মান ক্লাব বায়ার্ন।