চাঁদপুরে পেট্রোল ঢেলে ট্রেনে আগুন

বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে চাঁদপুরে একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহত হয়নি কেউ।
চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসে বুধবার রাত ৩টার দিকে আগুন দেয়া হয়।    
সহকারী স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন জানান, ভোররাতে দুর্বৃত্তরা ট্রেনের একটি বগিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রেলের কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।