গাইবান্ধায় সার বোঝাই ট্রাক ভাংচুর-আগুন

 

গাইবান্ধা পলাশবাড়ীতে সার বোঝাই একটি ট্রাক ভাংচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, সকালে সার বোঝাই একটি ট্রাক ঈদগাহ মাঠ সংলগ্ন চাঁন মিয়ার গুদামের সামনে পৌঁছানো মাত্র ট্রাকটিতে ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় ট্রাকের চালক ও তার সাহায্যকারীকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়ে তারা দ্রুত সরে যায। তবে গুদামে কর্মরত শ্রমিকরা তাত্ক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলায় ট্রাকটির তেমন ক্ষতি হয়নি।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি। তবে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।