পেট্রোল বোমায় দগ্ধ আরেকজনের মৃত্যু

 
ফেনীর লালপুর এলাকায় পেট্রোল বোমায় দগ্ধ হোসেন আলী নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। হোসেন আলী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি হোসেন আলী চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানে বাড়ি ফিরছিল। কাভার্ডভ্যানটি ফেনীর লালপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মারে। এতে হোসেন দগ্ধ হন। এ ঘটনায় ভ্যানটির চালক আবদুল হালিমও আহত হন। এরপর তাদের উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় হোসেন মারা যান।