ভারতের দক্ষিণাঞ্চলে একটি মানুষখেকো বাঘকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বন বিভাগ। একজন পুরুষ ও একজন নারীকে মেরে ফেলার দায়ে ঐ বাঘটিকে হত্যা করা হয়। খবর বিবিসি’র।
ভারতের কেরালা প্রদেশের একজন কৃষক এবং প্রতিবেশী তামিল নাড়ু প্রদেশের একজন নারী গত সপ্তাহে ঐ বাঘের শিকারে পরিণত হয়।
এ ঘটনায় উত্তেজিত হয়ে গ্রামবাসী বাঘটিকে হত্যা করে। সরকারি অফিসে ভাংচুর চালিয়ে নিজেরাই বাঘ শিকার করার হুমকি দেয় তারা।
বুধবার বিকেলে ঐ অঞ্চলের গুডালুর বনে বাঘটিকে মারা হয়।
বাঘটিকে শিকার করতে ১৬০ জন বনরক্ষককে লাগানো হয়েছিল।
উল্লেখ্য, ভারতে ২০১১ সালে বাঘের সংখ্যা ছিল এক হাজার সাতশ’ ছয়টি।
আর এই সংখ্যা ২০১৪ সাল নাগাদ বেড়ে দাঁড়ায় দুই হাজার দুইশ’ ছাব্বিশটি।