সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোন দেশে পেট্রোল বোমা মেরে সরকার পরিবর্তন হয়নি। বাংলাদেশেও এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটার জুমারবাড়ি সংলগ্ন বাঙালী নদীর উপর মেলান্দহ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে দেশে নৈরাজ্য শুরু করেছেন। এর আগে কোন রাজনৈতিক দল এদেশে আন্দোলনে এমন নৈরাজ্য করেননি।
খালেদা জিয়াকে উদ্যেশ্যে করে তিনি বলেন, কি দোষ অবুঝ শিশুর? কি দোষ বাস-ট্রাকের ড্রাইভার ও হেলপারদের? কি দোষ করেছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের খেটে খাওয়া সহজ-সরল এই দরিদ্র মানুষগুলো। তাদেরকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে হত্যা করছেন।