সামাজিক আন্দোনের নেতারা

‘দেশ ও জনগণের স্বার্থে সংলাপ জরুরি’

 
রাজনৈতিক এই সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সামাজিক আন্দোলনের নেতারা। বক্তরা বলেন, ‘দেশের স্বার্থে জনগণের স্বার্থে সংলাপ হওয়া জরুরি। তবে সংলাপ করুন আর নাই করুন আমাদের নিরাপত্তা দিন। কারণ জনগণের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।’
 
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘সহিংসতা নয়, মুক্তিযুদ্ধের মূলধারায় জাতীয় ঐক্য গড়ে তুলুন’ শীর্ষক আলোচনা সভায় সরকারের উদ্দেশ্যে বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গীবাদ বিরোধী মঞ্চ এই আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি অজয় রায়।
 
শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন সরকারের উদ্দেশে বলেন, ‘রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। এক কোটি র্যাব আর এক কোটি বিজিবি দিয়ে এই সন্¿াসী কর্মকা– বন্ধ করা সম্ভব নয়।’
 
তিনি বলেন, ‘দেশে এই মুহূর্তে কোনো রাজনীতি নেই। রাজনীতিবিদরা যে দল যখন ক্ষমতায় যান, তখন তারা মনে করেন; তারাই এই দেশটার মালিক, যার কারণে সংবিধানে দেশের মালিক জনগণকে বলা হলেও এ দেশে জনগণের কোন মূল্যায়ন হয় না।’
 

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ্তুজাতিকে সংকটমুক্ত করতে জাতীয় ঐক্যের প্রয়োজন। জাতীয় চেতনাকে কোনোভাবেই আক্রান্ত হতে দেয়া যাবে না।্থ