বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা বেড়ার বৃশালিখা গ্রামের বেড়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বেড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলজার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহে .............রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৬ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পাবনা-১ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকু এমপি ও বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপ্রতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন মুক্তিযোদ্ধার শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন সেবামূলক অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সমবেদনা জানিয়েছে।