জেনারেটরের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকসার গ্রামে বিয়ে বাড়ির জেনারেটরের তারে জড়িয়ে মা ও ছেলের মর্মমান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছেলে মো. আব্দুল্লাহ (১৮) ও মা নাহিদা বেগম (৩৫)।
নিহত আব্দুল্লাহ’র মামা আমির হোসেন জানান, জেনারেটরের তারে রাখা ভেজা কাপড় সরানোর সময় বিদ্যুত স্পৃষ্ট হন আব্দুল্লাহ। তাকে উদ্ধার করতে গিয়ে তার মা-ও তারে জড়িয়ে যান। পরে জেনারেটর বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ডিউটি অফিসার এএসআই কাজী রবিউল ইসলাম জানান, এ ঘটনার ব্যাপারে পুলিশকে এখনো কেই জানায়নি।