গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের কাছে সড়ক দুর্ঘটনায় কুব্বত আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন  ইসমাইল হোসেন (৫৫) নামে অপর এক ব্যক্তি। কুব্বতের বাড়ি পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার আটকবাড়ি গ্রামে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান চৌধুরী জানান, বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি সকাল সাড়ে ১১টার দিকে বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে এর চাকায় পৃষ্ট হয়ে কুব্বত নিহত হন ও ইসমাইল আহত হন। বাসটি খাদে পড়ে গলে এর যাত্রী রিপন আলী, আক্তার হোসেন ও জুলহাস আহত হন। পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠিয়েছে।