শেষপর্যন্ত পাঁচ কোটি ৩৭ লাখ টাকায় বিক্রি হলো নরেন্দ্র মোদীর নামাঙ্কিত বিতর্কিত স্যুটটি। একটি হীরা কোম্পানির মালিক হিতেশ প্যাটেলের আলমারিতে শেষ পর্যন্ত ঠাঁই পেল মোদীর স্যুট।
তিনদিন ব্যাপী এই নিলাম শেষ হয় আজ বিকাল ৫টায়। ১০ লাখ রুপি দিয়ে বানানো এই স্যুটটি কিনতে নিলামের শেষ এক ঘণ্টায় রীতিমত তীব্র প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত স্যুটটি ৪৩ দশমিক এক মিলিয়ন রুপি হেঁকে জিতে নেন হিতেশ পাটেল। উচ্ছ্বসিত এই ব্যবসায়ী স্যুটটি কেনার পর বিবিসিকে প্রতিক্রিয়ায় জানান, স্যুটটি আমাদের কাজের অনুপ্রেরণার উৎস হিসেবে কারখানায় রেখা হবে।'
ওবামার ভারত সফরের প্রাক্কালে নিজের নামাঙ্কিত স্যুট বানানোয় বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন মোদী। এর পরই বিভিন্ন সময় পাওয়া উপহারসহ স্যুটটি নিলামে বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নেন মোদী। নিলামে প্রাপ্ত টাকা গঙ্গা নদী দূষণমুক্ত করার কাজ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
এর আগে মোদীর নামাঙ্কিত এই স্যুটটির জন্য ২ কোটি ৬৫ লক্ষ টাকা দাম হেঁকেছিলেন সুরাটেরই আরেক হীরা ব্যবসায়ী মুকেশ প্যাটেল ও তাঁর ব্যাবসায়িক অংশীদার সঞ্জয় মোভালিয়া। এরপরেই চড়চড় করে বাড়তে থাকে স্যুটটির দাম। সূত্র: বিবিসি