গাংনীর বালিয়াঘাট এলাকা থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট এলাকা থেকে ৪৪ বোতল ফেন্সিডিলসহ সুজন ও কারিবুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৫ টার দিকে একটি যাত্রীবাহী নছিমনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুবীর জানান, বালিয়াঘাট থেকে নছিমনযোগে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সামুকিয়া গ্রামের করিম প্রামানিকের ছেলে সুজন (২৫) ও একই এলাকার আক্তার প্রামানিকের ছেলে কারিবুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুটি ব্যাগে থাকা ২২ বোতল করে ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সুবীর আরো জানান,কারিবুল ও সুজন পেশায় মাদক ব্যবসায়ী।
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে শনিবার আদালতে সোপর্দ করা হবে।