কলম্বিয়ার লেডিজুঙ্গা সাইবর্গ নামের ৩৬ বছর বয়সী এক নারী তার নাম পাল্টাতে গিয়েছিলেন সংশ্লিষ্ট অফিসে। কিন্তু পরিবর্তিত নাম দেখে রেজিস্ট্রি অফিসের কর্মকর্তার চোখ ছানাবড়া! কারণ লেডিজুঙ্গা সাইবর্গ নামের পরিবর্তে তিনি যে নাম চান তা হলো -এবিসিডিইএফজি এইচআইজেকেএলএমএন ওপিকিউআরএসটি ইউভিডব্লিউ এক্সওয়াইজেড! কিন্তু এই নাম উচ্চারণ করা যায় না মন্তব্য করে সংশ্লিষ্ট কর্মকর্তা তা প্রত্যাখ্যান করে নতুন নাম নিয়ে আসতে বলেন। কিন্তু নাছোড়বান্দা ওই নারী আদালতে মামলা ঠুকে দেন তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে। এক বছর আইনি লড়াই শেষে লেডিজুঙ্গার জয় হয়েছে। এখন থেকে তিনি নতুন নামেই পরিচিত হবেন। তিনি বলেন, আমি চেয়েছিলাম এমন একটি নাম যা কেবল কলম্বিয়া শুধু নয়, এই দুনিয়ায় আর কারো মাথায় আসেনি! একারণেই এ টু জেড সবগুলো বর্ণ একাই দখল করলাম!- এপি