ফ্লোরিডা পুলিশের অধিনে ছিল কুকুরটি। এটি অনেক চোর ডাকাত এমন কি নিষিদ্ধ দ্রব্য উদ্ধার করে বিখ্যাত গোয়েন্দা খ্যাতি পেয়েছিল। তাকে আদর যত্নও করা হতো ভিআইপিদের মতো। তার খাবার এবং দেখাশোনায় লাখ লাখ ডলার খরচ করত পুলিশ বিভাগ। কিন্তু সম্প্রতি তার ‘অভদ্র’ আচরণে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ডিপার্টপেন্ট তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কি করেছে কুকুরটি? তদন্ত রিপোর্টে বলা হয়েছে সে ইদানিং বেশি বদমেজাজি হয়ে গেছে। বেশি কাজ করতে বললে কামড়াতে যায়। ইতিমধ্যে দুই পুলিশ কর্মকর্তাকে কামড়ে রক্ত বের করে দিয়েছে। একারণে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। যদি আচরণ সংশোধন করতে পারে তবে আবার চাকরিতে নেয়া হবে! -রয়টার্স