শিবগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নাধীন ধোবড়া বাজারের পাশে এক আওয়ামী লীগ কর্মীকে গতকাল শুক্রবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উপজেলার পারদিলালপুর গ্রামের আবুল কালাম আজাদ ওরফে আ. রহমান এডুকে (৪৫) ধোবড়া বাজার থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদিমুল ইসলাম দাবি করেন, নিহত আবুল কালাম আজাদ নাশকতা সৃষ্টিকারী ব্যক্তিদের তথ্য পুলিশকে জানানোর কারণে জামায়াত-বিএনপির কর্মীরা তাকে হত্যা করেছে।