রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে আদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানিয়েছেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় তাদের আটক করা। এদের মধ্যে ১০জন বিএনপি এবং একজন শিবিরের কর্মী রয়েছেন।