কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতে আইনজীবীরা

 
মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসির দ্ণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে গেছেন তার আইনজীবীরা। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবী শিশির মো‏হম্মদ মনির ও মোহাম্মদ তাজুল ইসলামসহ পাঁচজন আইনজীবী সেখানে যান।
এর আগে গত বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। ঐদিনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার তার মৃত্যু পরোয়ানা জারি করে তা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।