সানি লিওনের পরবর্তী ছবি ‘এক পহেলি লীলা’ নিয়ে এর মধ্যেই উত্তেজনা চরমে। এবার নতুন গান 'দেশি লুক'-এর ফার্স্ট লুক নিজেই টুইটারে পোস্ট করলেন সানি। দেশি লুক গেয়েছেন কনিকা কপুর।
গোলাপি বিকিনি, শর্টস ও সোনালি সুইমওয়্যারে সানির দেশি লুক এরই মধ্যে টুইটারে তিন লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। থ্রিলার ছবি ‘এক পহেলি লীলা’তে সানিকে আধুনিক নর্তকী, গ্রামের মেয়ে ও রহস্যময়ী অতীতের রাজকন্যার তিন রকম চরিত্রে দেখা যাবে।
ববি খান পরিচালিত ছবিতে রয়েছেন টেলিভিশন অভিনেতা জয় ভানুশালি, রজনীশ দুগ্গল, মোহিত আহলওয়াত ও রাহুল দেব। আগামী ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘এক পহেলি লীলা’। সূত্র: জি-নিউজ।