বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. কুদ্দুসুর রহমান (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, শনিবার সকালে নিজ বাড়ি ফরিপুরের কমলাপুর গ্রাম থেকে কুদ্দুসুর মোটর সাইকেলে করে কর্মস্থল মোরেলগঞ্জে যাচ্ছিলেন। কানাইপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুদ্দুসুর নিহত হন।
প্রকৌশলী কুদ্দুসুর গত বছরের আগস্টে মোরেলগঞ্জ উপজেলায় প্রকৌশলী হিসেবে যোগদান করেন।