প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।
বৈঠকে দুই দেশের স্বার্থ বিবেচনা করে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন মমতা বন্দোপাধ্যায়। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।