বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে আসা সাবেক ১২ সেনা কর্মকর্তাকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শনিবার দুপুরে তাদের ফিরিয়ে দেয়া হয়।
জানা গেছে, দুপুরে ১২জন সেনা কর্মকর্তা খালেদা জিয়ার জন্য খাবার নিয়ে গুলশান কার্যালয়ের যেতে চান। কিন্তু কার্যালয়ের উত্তরপাশে ৮৮ নম্বার সড়কের মাথায় তাদে আটকে দেয়া হয়। তারা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যান।