পুলিশ নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ

 
শনিবার দুপুরে উপজেলায় পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্যাতনের সময় এলাকাবাসী মসজিদে মাইকে বিষয়টি প্রচার করে। তখন জনগণ পুলিশকে ধাওয়া করে। পুলিশ দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করে পালিয়ে যায়। দুপুরের পর জনগণ নিহত আসাদুল হাওলাদের লাশ নিয়ে বিশ্বরোড পুলিয়া বাসস্টান্ডে সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সুপার জেলা সদর থেকে কয়েক প্লাটুন পুলিশ ও উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা ঘটনাস্থলে এসে লাশ পুলিশের হেফাজতে নেয়।
কালামৃর্ধা ইউপি চেয়ারম্যান এসকেনদার খলিফা জানান, আসাদুল হাওলাদারের বিরুদ্ধে থানায় কোন জিডি বা মামলা নাই। ছেলেটি নিরহ ও কৃষি কাজ করে। পুলিশ অহেতুক আটক করে নির্যাতন করার কারণে সে মারা গেছে।
প্রত্যক্ষদর্শী নিহতের বোন স্বপ্না জানান, আমার সামনে আমার ভাইকে পিস্তলের শিকল গলায় প্যাঁচিয়ে মাটিতে টানতে থাকে। পরে আমার ভাই মারা যায়।
ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, আমার ২ জন অফিসার ঐ এলাকায় আসামি ধরতে অভিযান চালায়। আসাদুল হাওলাদরের মৃত্যুর বিসয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।