৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৬ মার্চ বিকালে

 
 
৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৬ মার্চ সকালের পরিবর্তে বিকালে অনুষ্ঠিত হবে। ঐ দিন শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ৬ মার্চের পরীক্ষা সকাল সাড়ে ৯টার পরিবর্তে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
এসএসসি পরীক্ষার পূর্ব নির্ধারিত ২৪ ফেব্রুয়ারির পরীক্ষা হরতালের কারণে আগামী ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এসএসসির ঐ পরীক্ষার সময় পুনর্নিধারণের ফলে ৩৫তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হলো।