ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে খালেদা জিয়া শহীদ মিনারে না যাওয়ায় বিএনপি চেয়ারপারসনকে ‘জাতীয় লজ্জা’ বলেছেন সজীব ওয়াজেদ জয়।
শনিবার নিজের ফেইসবুকে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা জয় লিখেন, যাই হোক, এটা খুবই লজ্জার কিন্তু উল্লেখ না করে পারছি না যে ‘অন্য একটি’ রাজনৈতিক দলের নেতা খালেদা জিয়া শহীদ মিনারে গিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।
“যারা তাকে এবং তার দলকে সমর্থন করে তাদের কথা ভেবে এখনও আমি অবাক হচ্ছি। আপনি কীভাবে একজনকে সমর্থন করতে পারেন, যিনি আমাদের ভাষা আন্দোলনের শহীদদেরকে এবং আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করেন না? কীভাবে আপনি একজনকে সমর্থন করতে পারেন, যিনি জোট করেন জামায়াত এবং যুদ্ধাপরাধীদের সাথে?”