মেহেরপুরের বিএনপি-জামায়াতের পাঁচজন নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী রুহুল আমিন, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের আহ্বায়ক আহসান হাবিব সোনা, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবদ্দিন মোল্লা ও বিএনপি নেতা সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম।
সদর থানা পুলিশ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।