সিরাজগঞ্জে দেয়াল ধসে জিহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরো দুই শিশু আহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মাছুমপুর মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
জিহাদ সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহলার চঞ্চল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাছুমপুর পানি ট্যাংকি এলাকায় তিন শিশু খেলা করছিলো। এ সময় পাশের বাড়ির একটি দেয়াল ধসে পড়লে তারা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে নেয়ার পথে জিহাদ মারা যায়।
গুরুতর আহত অবস্থায় শান্ত (৭) নামে অপর এক শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।