নিজের অস্ত্রে গুলিবিদ্ধ পুলিশ!

 
কক্সবাজারের টেকনাফে নিজের অস্ত্র থেকে বের হওয়া গুলিতে আহত হয়েছেন পুলিশ কন্সটেবল মিঠুন দাশ। রবিবার সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
 
পুলিশের ভাষ্যমতে, কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে সড়কের উপর গাড়িতে বসে দায়িত্ব পালন করছিলেন মিঠুন দাশ। এ সময় তার রাইফেলস থেকে অসাবধানতাবশত গুলি বের হয়ে তার পেটে ঢুকে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার হাসাপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে উদ্দেশে নেয়া হয়।
 

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, তাকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়েছে।