কুমিল্লায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিক্সা যাত্রী মনির হোসেন (২২) নিহত হয়েছেন। রবিবার দুপুরে চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।
সিএনজি অটোরিক্সার তিন যাত্রী আহত হলে তাদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাইভেট হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মনির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিকাল সাড়ে তিনটায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।