সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় দেয়াল চাপায় দুই শিশু নিহত ও এক শিশু আহত হয়েছে। নিহতেরা হলো— সয়াধানগড়া মহল্লার চঞ্চল সরকারের ছেলে জিহাদ (৫) ও একই এলাকার মুন্না শেখের ছেলে শান্ত (৭)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১২টার সময় শহরের মাছুমপুর পানি ট্যাংকি এলাকায় তিন শিশু খেলা করছিলো। এ সময় পাশের বাড়ির একটি দেয়াল ধসে পড়লে তারা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে নেয়ার পথে জিহাদ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় শিশু শান্তকে ঢাকায় নেয়ার পথে বিকেল পৌনে চারটার দিকে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।