বিএনপি অফিসে অগ্নিসংযোগ

জয়পুরহাটে ১৪ দলের সমাবেশে বোমা হামলায় আহত ১৭

 জয়পুরহাটের মুক্ত মঞ্চে জেলা ১৪ দলের শান্তি সমাবেশে বোমা হামলা চালালে ১৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে বগুড়া মেডিকেলে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সমাবেশের প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বক্তব্য দেয়া শুরু করলে ২টি হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমার আঘাতে আহত ১৭ জনকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ৫ জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা  জেলা বি এন পি অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে। শহরে আইনশৃংখলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।