রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় দেয়াল ধসে ওবায়দুল (২৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। রবিবার সকালে এই ঘটনা ঘটে। ওবায়দুলের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মসিউর রহমান জানান, ওবায়দুল রমনা এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাতের ডিউটি শেষে সকাল নয়টার দিকে তিনি নিজের বাসায় ফিরছিলেন। নিউ ইস্কাটন ২৯ নম্বর ভবনের পাশ দিয়ে যাওয়ার হঠাত্ করেই বাউন্ডারি দেয়াল ধসে পড়ে। এতে পথচারী ওবায়দুল মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওবায়দুলের বাবার নাম ওহাব মৃধা। গ্রামের বাড়ি পটুয়াখালী। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি গাজিপুরের পুবাইল বসবাস করতেন।