ফেনীতে যাত্রী নামিয়ে অটোরিক্সায় আগুন

ফেনীতে ২টি সিএনজি চালিত অটোরিক্সায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত ৮টার দিকে জেলা শহরের গ্রীন টাওয়ারের সামনে অটোরিক্সা থামিয়ে যাত্রী নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ফেনী ফায়ার সার্ভিসের গাড়ী ও স্থানীয় জনতা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করছে।