রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে রবিবার জাপা আয়োজিত এক আলোচনা সভায় এইচ এম এরশাদ ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে’ বলেছেন, ‘ইতিহাস বড় নির্মম। কাউকে ক্ষমা করেনি। ২৬ বছর যারা আমাকে শহীদ মিনারে যেতে দেয়নি, তারাও আজ যেতে পারেনি। আমার সঙ্গে যা যা করেছে, তা তা তাদের সঙ্গে হয়েছে, আল্লাহর মাইর।’
জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন—পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতি, সাইদুর রহমান টেপা ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।