নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী

 

নির্ধারিত নিউজিল্যান্ড সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। ১১ মার্চ তিন দিনের সফরে নিউজিল্যান্ড যাওয়ার কথা ছিল তার। ওই সময় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট ম্যাচটিও দেখতেন তিনি। 

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই সফর বাতিল করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের চলমান টানা অবরোধে এর মধ্যেই বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা ও নাশকতায় প্রাণ হারিয়েছেন ১০০ জনের বেশি সাধারণ মানুষ।

দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ দেখার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি।

আগামী ১৩ মার্চ হ্যামিল্টনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ওই ম্যাচ অনুষ্ঠিত হবে।