১ মার্চ রক্তদাতা সংগঠন ‘বলাকা’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা মুক্তমঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
দুপুর তিনটায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কে এম সাইফুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. এম বদরুজ্জামান ভূঁইয়া ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মো. আসলাম।
সংগঠনের সভাপতি ও বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আনোয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্টার ডা. আ ন ম নুরে আজম (নাসের)। সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বলাকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন সাজ্জাদ ও বলাকার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম আরেফিন।
ইত্তেফাক/এএম