স্বীকৃতি পাননি ঠাকুরগাঁওয়ের ভাষাসৈনিক দবিরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের ভাষাসৈনিক মরহুম দবিরুল ইসলামের ৬৩ বছরেও জাতীয় স্বীকৃতি মেলেনি।   তত্কালীন বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, পার্লামেন্টারি সেক্রেটারি (যুক্তফ্রন্ট) দবিরুল ইসলাম ৫২’র ভাষা ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি ভাষা আন্দোলনে কারাভোগ আর পাকিস্তানি সরকারের নির্যাতনের শিকার হন। অতিরিক্ত নির্যাতনেরর কারণে অল্প বয়েসেই মারা যান। কিন্তু ৬৩ বছরেও ভাষাসৈনিক হিসেবে তাকে জাতীয়ভাবে স্বীকৃতি দেয়নি কোনো সরকার। পৃষ্ঠপোষকতা ও রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে ক্রমেই হারিয়ে যাচ্ছে তার অবদান ও স্মৃতি।  ত্যাগী এ সৈনিকের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি পাঠ্যবইয়ে তার জীবনদর্শন অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী।