রাজধানীর কাজীপাড়া ও টেকনিক্যাল এলাকায় ‘নাশকতার চেষ্টাকালে’ গণপিটুনিতে চার জন নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দুই এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গভীর রাতে কাজীপাড়া ও টেকনিক্যাল মোড়ে ঐ চারজান নাশকতা চালানোর চেষ্টা করেছিল। এ সময় গণপিটুনিতে তারা নিহত হন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রাতে ঐ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তিনি।