রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন।
মাসুদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট আট জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন জামায়াত নেতা ও সাতজন বিএনপির নেতাকর্মী।