ঝিনাইদহে দুই যুবককে গুলি করে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামের মাঠে দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে কোন এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মাঠ থেকে তাদের লাশ উদ্ধার  করে পুলিশ।।  নিহতরা হলেন- সদর উপজেলার চরখাজুরা গ্রামের নাসিম উদ্দিন বিশ্বাসের ছেলে দেলওয়ার হোসেন দুলাল ( ৩০ ) ও ৮ নম্বর ওয়ার্ড  ঝিনাইদহ পৌর কমিশনার গোলাম মোস্তফার ছেলে গোলাম আজম পলাশ (২৩)।
বিহত দুলালের ভাই আনম জানান, বুধবার থেকে তারা নিখোঁজ ছিলেন।  তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় লাশ দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তারা আগে অস্ত্রসহ ধরা পড়ে জেলে ছিলেন বলে ওসি আরো জানান।  কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে।