বার্সার সঙ্গে ব্যবধান বাড়াল রিয়াল

 
লা লিগায় মালাগার কাছে হেরে হোঁচট খেয়েছে বার্সেলোনা। আর এলচেকে হারিয়ে পয়েন্ট টেবিলে তাদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়াল রিয়াল মাদ্রিদ। ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে, বার্সেলোনার পয়েন্ট ৫৬।
রবিবার প্রতিপক্ষের মাঠে মালাগাকে ২-০ গোলে হারায় রিয়াল। রিয়ালের হয়ে গোল দুইটি করেন করিম বেনজেমো ও ক্রিস্টিয়ানো রোনালদো।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতে। তবে ম্যাচের ৫৬ মিনিটে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। ডি বক্স থেকে রোনালদোর বাড়ানো গোলরক্ষকের গায়ে লেগে চলে যায় বেনজেমার কাছে। বল পেয়েই ফাঁকা জালে বল পাঠান বেনজেমো। ৭০তম মিনিটে ইসকোর পাস থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। লাফিয়ে উঠেও হেড ঠেকাতে পারেননি এলচের গোলরক্ষক। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ২-০ তে।