পাকিস্তানে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১০

 
পাকিস্তানে যাত্রীবাহী একটি হায়েস ভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। রবিবার রাতে করাচি-হায়দ্রাবাদ মহাসড়কে এ ঘটনা ঘটে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের শরীর মারাত্মভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। দুই শিশুসহ আহতদের করাচি হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটিতে ১৮ জন যাত্রী ছিলেন।
জামশর থানার পুলিশ কর্মকর্তা নাইম শেখ জানান, গাড়িটির একটি চাকা রাস্তার পাশের খাদে পড়ে ফেটে যায়। এ সময় গাড়িটির গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেলে হতাহতের ঘটনা ঘটে।