রাজধানীর কলাবাগান এলাকায় ককটেলসহ তিন যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার ভোরের দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মনির হোসেন, নূর ইসলাম ও আবদুল কাদির।
র্যাব জানিয়েছে, ভোরে কলাবাগানে একটি বাসে ককটেল নিক্ষেপ করার সময় তাদের আটক করা হয়। আককৃতদের কাছ থেকে ১৮টি ককটেল উদ্ধার করা হয়েছে।