রায়পুরায় ইউপি ভবনে অগ্নিসংযোগ

 
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ ভবনে তথ্য ও সেবা কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে কে বা কাহারা বাহির থেকে কেরোসিন ঢেলে তথ্য সেবা ও টয়লেটের কক্ষে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে নৈশ্য প্রহরী মদন মিয়ার চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় কক্ষে থাকা বেশ কয়েকটি চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়।
নৈশ্য প্রহরী গ্রাম পুলিশ মদন মিয়া বলেন, সঠিক সময়ে আগুন নেভাতে না পারলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত।
ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন বলেন, বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসনকে লিখিত আকারে জানানোর প্রস্তুতি চলছে।