রাজধানীর কাওরানবাজার এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর একটার দিকে পেট্রোবাংলা ভবনের সামনের রাস্তায় বাসটিতে আগুন দেয়া হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানিয়েছেন, পেট্রোবাংলা ভবনের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।