সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়ে চার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনাটি ঘটে।
এরা হলেন- এতিম হোসেন এর ছেলে মইন (৪০), আনোয়ার হোসেন এর ছেলে দানা মিয়া (৪২), শাহজালালের ছেলে দেলোয়ার (২৪), ছিদ্দিক আলীর ছেলে এমদাদুল হক সেলিম (৪২)।
এরা সবাই উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের বাসিন্দা।
রবিবার রাতে ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে বিভিন্ন গর্তে পাথর উত্তোলন কাজে নেমে পড়ে মইন, দানা মিয়া, দেলোয়ার ও সেলিম। এমসয় আকস্মিক একটি গর্তের তীর ভেঙ্গে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই এ চার শ্রমিকের মৃত্যু হয়। রাতের বেলা কোয়ারী গুলোতে লোক জনের তেমন আনাগোনা ছিলা না। তাই তাদের চাপা পড়ার বিষয়টি জনাজানি হতে বেশ সময় লাগে। খবরটি ছড়িয়ে পড়লে লোকজন সেখানে ছুটে যান।
কোম্পানীগঞ্জ পুলিশ এদের উদ্ধার করে হাসপালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
ওসি দেলওয়ার হোসেন সোমবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।