গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

 
গোপালগঞ্জের সদর উপজেলায় সড়ক  দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছে। সোমবার বেলা ১১টায় কাজুলিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাচা আনসার আলী শেখ (৭০) এবং ভাতিজা মোস্তফা শেখ (৫০)। তাদের বাড়ি খুলনার বৈঠাঘাটা উপজেলার রনজিত্রুলা (বিরাট) গ্রামে।
আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও  গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, খুলনার বৈঠাঘাটা থেকে বরিশালের চরমোনাই যাওয়ার পথে চারটি বাসের কাফেলা গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কাজুলিয়া পৌঁছালে একটি বাসের সামনের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্কতার পাশে খালের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনসার ও মোস্তফা নিহত হন। পরে ফায়ার  সার্ভিসের একটি দল ঘটনাস্থরে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।