বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘গতকাল রবিবার মিরপুর থানা পুলিশ মিরপুর ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতিকে থানায় ডেকে নিয়ে গুলি করে হত্যা করে ক্রসফায়ারের গল্প সাজিয়েছে। আরও তিনজনকে একইভাবে গুলি করে হত্যা করার পর গণপিটুনির কাহিনী সাজিয়েছে মিরপুর থানা পুলিশ। আমরা এ ধরনের ঘৃণ্য নরহত্যার তীব্র ব্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
সোমবার এক বিবৃতিতে তিরি এ কথা বলেন
তিনি বলেন, বন্দুকযুদ্ধ, গণপিটুনি, ছিনতাইকারী ইত্যাদি নাম দিয়ে মূলত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা কমানোর চেষ্টা করছে সরকারি বাহিনী। কিন্তু প্রত্যেকটি হত্যাকাণ্ডের হিসাব রাখা হচ্ছে এবং সময়ের পরিবর্তন হলে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে। অথচ রবিবার কেরানীগঞ্জে র্যাবের হাতে ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন পেট্রোলবোমাসহ ধরা পড়লেও এ বিষয়ে সরকারের কোনো বক্তব্য নেই।’