ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনের আগের রাতে ভোট হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এখন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। দিন শেষে ফল ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সিটি নির্বাচনে কবরের নীরবতা বিরাজ করছে। আমরা নির্বাচন বলতে যে উৎসব মনে করি, তা কি কোথাও আছে? বিএনপির এ নেতা অভিযোগ করেন, সরকার বেআইনিভাবে ‘নির্দোষ’ খালেদা জিয়াকে আটকে রেখেছে।
আরো পড়ুন : ভোটারের উপস্থিতি কম থাকার দায় প্রার্থী ও রাজনৈতিক দলের: সিইসি
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআরএম